বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়পাবলিক স্থানে ধূমপান নিষিদ্ধ, নতুন অধ্যাদেশে জরিমানার পরিমাণ বাড়ল

পাবলিক স্থানে ধূমপান নিষিদ্ধ, নতুন অধ্যাদেশে জরিমানার পরিমাণ বাড়ল

অন্তর্বর্তী সরকার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ অনুমোদন করেছে। পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা ৩০০ টাকা থেকে ২,০০০ টাকা হবে। তামাকজাত দ্রব্যের সংজ্ঞা সম্প্রসারিত হয়েছে, ই-সিগারেট, হিটেড টোব্যাকোসহ সব উদীয়মান পণ্য অন্তর্ভুক্ত। সব পাবলিক স্থানে ধূমপান ও তামাক ব্যবহার নিষিদ্ধ। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ ও শিশুপার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রয় বন্ধ। সব মাধ্যমে তামাক বিজ্ঞাপন, প্রচারণা ও বিক্রয়স্থলে প্যাকেট প্রদর্শন নিষিদ্ধ। ই-সিগারেট ও উদীয়মান তামাকপণ্য সম্পূর্ণ নিষিদ্ধ; লঙ্ঘনে সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা। কুম্ভি ও টেন্ডু পাতার বিড়ি উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ। তামাকজাত দ্রব্যে ক্ষতিকর আসক্তিমূলক দ্রব্য মেশানো শাস্তিযোগ্য। প্যাকেটে ৭৫% জায়গায় স্বাস্থ্য সতর্কবার্তা বাধ্যতামূলক। জরিমানা ও কারাদণ্ড বৃদ্ধি, কোম্পানির ক্ষেত্রে লাইসেন্স বাতিল ও মালামাল জব্দ করা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments