জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানাবেন। খালেদা জিয়ার দাফনের পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় তিনি সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যাবেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে মৃত্যুর দিন মঙ্গলবার জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও প্রতিনিধি দল গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর ও নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। বুধবার মরহুমার জানাজাতেও জামায়াত আমির সহ দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।



