শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeঅর্থনীতিবিমান বাংলাদেশের ২০২৪-২৫ অর্থবছরে নিট মুনাফা ৭৮৫.২১ কোটি টাকা

বিমান বাংলাদেশের ২০২৪-২৫ অর্থবছরে নিট মুনাফা ৭৮৫.২১ কোটি টাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৪-২০২৫ অর্থবছরে ৭৮৫ কোটি ২১ লাখ টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা আগের বছরের তুলনায় ১৭৮ শতাংশ বেশি। বিমানের মোট আয় ১১ হাজার ৫৫৯ কোটি টাকা, অপারেশনাল মুনাফা ১ হাজার ৬০২ কোটি টাকা। সংস্থাটি টানা পঞ্চম বছরে লাভের ধারায় আছে এবং গত ১০ অর্থবছরের মধ্যে ৯ বার নিট মুনাফা অর্জন করেছে। বিমান ২১টি নিজস্ব ও লিজিং উড়োজাহাজ দিয়ে দেশি-বিদেশি ৩০টি গন্তব্যে ৩৩.৮৩ লাখ যাত্রী পরিবহন করেছে, ৪৩,৯১৮ মেট্রিক টন কার্গো পরিবহন করে ৯২৫ কোটি টাকা আয় করেছে। ২০২৪-২০২৫ অর্থবছরে বিমান বিদেশি এয়ারলাইন্সের ৩১,১১২টি ফ্লাইটে প্রায় ৬১ লাখ যাত্রীকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়েছে। জানুয়ারি ২০২৫-এ বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রি রেকর্ড হয়েছে। প্রতিষ্ঠার ৫৪ বছরে সরকার থেকে কোনো ভর্তুকি গ্রহণ না করে সংস্থাটি সম্পূর্ণ নিজস্ব আয়ে পরিচালিত হয়েছে। ভবিষ্যতে নতুন গন্তব্য সম্প্রসারণ, যাত্রীসেবা ও পরিচালনায় ডিজিটাল রূপান্তর এবং কার্গো সেবা শক্তিশালীকরণের পরিকল্পনা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments