শুক্রবার, মার্চ ২০, ২০২৬
spot_img
Homeঅর্থনীতিসন্ধ্যা থেকেই কার্যকর, আবার বাড়ল এলপিজির সিলিন্ডারের দাম

সন্ধ্যা থেকেই কার্যকর, আবার বাড়ল এলপিজির সিলিন্ডারের দাম

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভোক্তা পর্যায়ে দাম বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সংস্থাটি ১২ কেজি এলপিজির দাম ৫০ টাকা বাড়ায় এবং আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে। একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে ৪ জানুয়ারি অটোগ্যাসের দাম সর্বশেষ সমন্বয় করা হয়, সে সময় লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ দাম ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৪ জানুয়ারি এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়, তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে এক হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments