বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়সপ্তম গণবিজ্ঞপ্তি: ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু

সপ্তম গণবিজ্ঞপ্তি: ৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে শূন্যপদ রয়েছে ৬৭ হাজার ২০৮টি। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্যপদের সংখ্যা ২৯ হাজার ৫৭১টি, মাদরাসায় ৩৬ হাজার ৮০৪টি এবং কারিগরিতে ৮৩৩টি পদ শূন্য। সপ্তম গণবিজ্ঞপ্তির অনলাইন আবেদন আগামী ১০ জানুয়ারি শুরু হবে এবং ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত চলবে। পদভিত্তিক শূন্যপদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য তথ্য ও শর্তাবলি এনটিআরসিএর ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ngi.teletalk.com.bd-এ পাওয়া যাবে। আবেদনকারীর বয়স ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর এবং শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে তিন বছর হতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ১ জানুয়ারি নির্দেশনা অনুযায়ী কর্মরত ইনডেক্সধারী শিক্ষক সমপদে আবেদন করার যোগ্য হবেন না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments