বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeখেলাধুলা১৩ দল নিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

১৩ দল নিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের দলবদল শেষ হয়েছে গত পরশু। অনেকটা নিভৃতেই এবারের দলবদল কার্যক্রম সম্পন্ন হয়েছে। দলবদলে সরাসরি অংশ নিয়েছে ১১টি দল। তবে রূপালী ব্যাংক ও ফ্রেন্ডস ইউনাইটেড (গোল্ডেন ঈগলস) দলবদলে অংশ না নিলেও তারা লিগে খেলবে বলে নিশ্চিত করেছে। ফলে সব মিলিয়ে এবারের ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে অংশ নিচ্ছে মোট ১৩টি দল।এবারের লিগে অংশগ্রহণকারী দলগুলো হলো—বনানী ক্রিকেট ক্লাব, ঢাকা মেরিনার্স ইয়ং, ঢাকা ওয়ান্ডার্স, ধানমন্ডি প্রগতি সংঘ, ফেয়ার ফাইটার্স, গুলশান ইয়ুথ ক্লাব, মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব, নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি, সাধারণ বীমা ক্রীড়া সংস্থা, উদয়াচল ক্লাব, ইয়ং পেগাসাস ক্লাব ‘এ’, রূপালী ব্যাংক এবং ফ্রেন্ডস ইউনাইটেড (গোল্ডেন ঈগলস)।এদিকে দ্বিতীয় বিভাগ লিগ বয়কট করা ক্লাবগুলোর মধ্যে রয়েছে ইন্দিরা রোড, উদিতি ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং, গোপীবাগ ফ্রেন্ডস, বাংলাদেশ বয়েজ, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, রায়েরবাজার অ্যাথলেটিক, রায়েরবাজার প্রগতি সেবা সংঘ এবং রাইজিং স্টার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments