বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম বৃদ্ধি

বিশ্ববাজারের প্রভাবে দেশে স্বর্ণের দাম বৃদ্ধি

দেশের বাজারে একদিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ দুই হাজার ৯১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে প্রায় দুই লাখ ২৭ হাজার ৮০০ টাকা ছাড়িয়েছে, যা আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে। সোমবার (৫ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা। একই সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯২৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬৩৯ টাকা। এদিকে বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইসডটওআরজি সূত্রে জানা গেছে, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৪৪৫ ডলারে পৌঁছেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments