বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষাজকসু নির্বাচন: অনিয়মের অভিযোগ ছাত্রদলের

জকসু নির্বাচন: অনিয়মের অভিযোগ ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের অভিযোগ তুলেছে ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেল। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্যানেলটির ভিপি প্রার্থী এ কে এম রাকিব।

সংবাদ সম্মেলনে রাকিব বলেন, নির্বাচনের সময় তাঁরা দেখতে পান একটি নির্দিষ্ট প্যানেলের কয়েকজন ব্যালট নম্বরের টোকেন নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করেছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে শুরুতে কমিশনের পক্ষ থেকে অভিযোগটি অস্বীকার করা হয় এবং এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানানো হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে প্রমাণ উপস্থাপন করার পর নির্বাচন কমিশন সব প্যানেলের প্রতিনিধিদের টোকেন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি দেয়। কিন্তু এর আগে তাঁদের প্যানেলের কাউকে টোকেন নিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এতে শুরুতেই তাঁদের সঙ্গে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কোন প্যানেল টোকেন নিয়ে প্রবেশ করেছে—এ বিষয়ে জানতে চাইলে রাকিব বলেন, শহীদ সাজিদ ভবন থেকে তাঁদের এজেন্টরা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সংশ্লিষ্ট প্যানেলের নাম আপাতত জানা নেই বলে জানান তিনি।

এ সময় প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন। তাঁরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, সকাল ৯টা থেকে জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments