বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষাকেন্দ্রীয় সংসদ নির্বাচনে ভোট উপস্থিতি ৬৫ শতাংশ: ড. মোস্তফা হাসান

কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ভোট উপস্থিতি ৬৫ শতাংশ: ড. মোস্তফা হাসান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ, হল সংসদে ভোট পড়েছে ৭৭ শতাংশ। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তথ্য জানান। তিনি বলেন, ব্যালট বাক্স এখনো খোলা হয়নি, তাই গণনার পরে সঠিক পরিমাণ বলা যাবে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলেছে। এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৪৫। বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়, পরে শিক্ষার্থীদের বিক্ষোভের পর ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়। নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থি সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলসহ একটি আংশিক প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments