বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, ‘জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না, যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে। এটি এখন আর আমাদের কাজের অংশ নয়।’ তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচনসংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা, তা খুঁজে দেখা হবে বলে জানান তিনি। দুজারিক বলেন, নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের কারিগরি সহায়তা জাতিসংঘ প্রায়ই দিয়ে থাকে। ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন বিষয়েও প্রশ্ন করা হয়। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি খবরের মূল্যায়ন করি না। সাংবাদিকরাই খবরের মূল্যায়ন করেন।’ তবে বাংলাদেশের জনগণ যেন নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অবাধে প্রকাশ করতে পারে, সেই প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়া ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে স্তেফান দুজারিক বলেন, ‘তার মৃত্যুতে আমরা তার পরিবারের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments