বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষা৩২ কেন্দ্রের ফলাফলে শিবিরের ভিপি প্রার্থী এগিয়ে

৩২ কেন্দ্রের ফলাফলে শিবিরের ভিপি প্রার্থী এগিয়ে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩২ কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।প্রকাশিত ফলাফলের সমন্বিত হিসাবে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম থেকে ৪৬০ ভোটে পিছিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব। সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন।৩২ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৩৮৮৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব পেয়েছেন ৩৪২৩ ভোট।নির্বাচনে জকসু ও হল সংসদে ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments