বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির গুলিতে নিহত

সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির গুলিতে নিহত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত ৮টার কিছু পর রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পর দুজনকেই দ্রুত বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম জানান, স্টার কাবাবের পাশের একটি গলিতে এ গুলির ঘটনা ঘটে। তিনি বলেন, দুজনকে গুলি করা হয়েছে, এর মধ্যে একজন মারা গেছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments