বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিজামায়াতজকসু নির্বাচনে জয়ী শিবির সমর্থিতদের জামায়াত আমিরের শুভেচ্ছা

জকসু নির্বাচনে জয়ী শিবির সমর্থিতদের জামায়াত আমিরের শুভেচ্ছা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়ে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নবনির্বাচিত জকসু নেতাদের শুভেচ্ছা জানান। এর আগে বুধবার জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, মোট ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ৩৮টি ভোটকেন্দ্রের ফলাফলে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ও ছাত্রঅধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments