অন্তর্বর্তী সরকার নতুন করে ১৩৫টি ওষুধকে ‘অত্যাবশ্যকীয়’ তালিকায় অন্তর্ভুক্ত করে মোট সংখ্যা ২৯৫টি করেছে। সরকার এই তালিকাভুক্ত ওষুধের বিক্রির জন্য নির্দিষ্ট দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান জানান, মানুষের চিকিৎসা ও ওষুধ প্রাপ্যতা নিশ্চিত করতে বিক্রেতাদের সরকারের নির্ধারিত দামে ওষুধ বিক্রি করতে হবে। তবে এই নতুন নিয়ম কার্যকর করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।



