বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeখেলাধুলাটি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে নয়, নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে নয়, নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে, তবে ভারত নয়, নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশি ক্রিকেটারদের প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ভারত ব্যর্থ হয়েছে। যারা একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারে না, তারা একটি পুরো ক্রিকেট দল বা বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা দেবে—এ বিষয়ে কীভাবে নিশ্চিত হওয়া যায়, সে প্রশ্নও তোলেন তিনি। এ অবস্থায় বাংলাদেশের জন্য নিরপেক্ষ ভেন্যুতেই খেলা নিরাপদ বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। উল্লেখ্য, সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ভারতে দল না পাঠানোর পাশাপাশি ভেন্যু শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবিও জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments