বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeধর্মকুবা মসজিদে ২০২৫ সালে দুই কোটি ৬০ লাখ মুসল্লির আগমন

কুবা মসজিদে ২০২৫ সালে দুই কোটি ৬০ লাখ মুসল্লির আগমন

ইসলামের ইতিহাসে প্রথম প্রতিষ্ঠিত মসজিদ হিসেবে খ্যাত মদিনার কুবা মসজিদে ২০২৫ সালে ২ কোটি ৬০ লাখের বেশি মুসল্লি ইবাদত ও জিয়ারতের জন্য সমবেত হয়েছেন। কুবা মসজিদ ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিশ্বজুড়ে মুসলমানদের আকর্ষণের কেন্দ্র হয়ে আছে। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর এখানে আগত মুসল্লি ও দর্শনার্থীরা নামাজ আদায়ের মাধ্যমে বিশেষ আধ্যাত্মিক অনুভূতি লাভ করেছেন। দর্শনার্থীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করতে মসজিদটিকে ঘিরে একটি সমন্বিত ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হয়েছে, যা ইবাদতকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে। ২০২৫ সালজুড়ে মসজিদে ব্যাপক উন্নয়ন ও সংস্কারকাজ পরিচালিত হয়েছে, যা মদিনা অঞ্চল উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। এ সময় নতুন করে ২ হাজার ৫০০ বর্গমিটার আয়তনের নামাজের স্থান তৈরি করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার সক্ষমতা বাড়িয়ে ১৬০ টনের বেশি করা হয়েছে। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে মসজিদের বাইরে ১৫০টিরও বেশি ছাউনি স্থাপন করা হয়েছে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সাউন্ড সিস্টেম উন্নীত করা হয়েছে, যেখানে স্থাপন করা হয়েছে ১৬০টি স্পিকার। মসজিদের আঙিনাজুড়ে ৩ হাজার বর্গমিটার এলাকায় নতুন কার্পেট বিছানো হয়েছে, যাতে মুসল্লিরা নিরাপদ ও আরামদায়ক পরিবেশে ইবাদত করতে পারেন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব উন্নয়নকাজ সৌদি ভিশন ২০৩০-এর অংশ, যার লক্ষ্য কুবা মসজিদের মতো ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আগত সব দর্শনার্থীর জন্য আরও উন্নত ও স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments