বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeঅর্থনীতিআন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম হ্রাস পেয়েছে। বৃহস্পতিবার স্পট স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৩৫.৬২ ডলারে নেমে আসে, এমন তথ্য জানিয়েছে রয়টার্স। একই সঙ্গে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৪.৪০ ডলারে নেমেছে। গত ২৯ ডিসেম্বর ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯.৭১ ডলারে লেনদেন হওয়া স্বর্ণের দাম মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১১০ ডলার কমেছে। ডলারের মূল্যবৃদ্ধি এবং মুনাফা গ্রহণের প্রবণতা স্বর্ণের ঊর্ধ্বগতি সীমিত করেছে। এদিকে স্পট রুপার দামও ২.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬.০৮ ডলারে দাঁড়িয়েছে, যা ২৯ ডিসেম্বর সর্বকালের সর্বোচ্চ ৮৩.৬২ ডলারের তুলনায় কম। এইচএসবিসি জানিয়েছে, ২০২৬ সালে রুপার দাম প্রতি আউন্স ৫৮ থেকে ৮৮ ডলারের মধ্যে লেনদেন হতে পারে। ব্যাংকটি বলেছে, বিনিয়োগ চাহিদা এবং উচ্চ স্বর্ণমূল্য বছরের শুরুতে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে, তবে বছরের শেষ দিকে বড় দরপতনের ঝুঁকিও থাকতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments