বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়আদালত অবমাননার অভিযোগে ইসিতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আইনি নোটিশ

আদালত অবমাননার অভিযোগে ইসিতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আইনি নোটিশ

আদালতের রায় অবমাননার অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। বৃহস্পতিবার দলটির সভাপতি হাসনাত কাইয়ূম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, প্রায় চার মাস আগে উচ্চ আদালত রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে সুস্পষ্ট আদেশ দিলেও তা বাস্তবায়ন না করে কমিশন গড়িমসি করছে এবং দলটিকে আগামী নির্বাচন ও রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। আদালতের রায়ের বিকৃত ব্যাখ্যা দেওয়া হচ্ছে অভিযোগ করে নেতারা বলেন, রায়ের ব্যাখ্যা সংক্রান্ত বিতর্ক দূর করতে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে মতামত নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা আমলে নেওয়া হয়নি। তারা জানান, রাষ্ট্র সংস্কার আন্দোলন ঘোষিত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় এবং সংস্কার যাত্রাকে নিরঙ্কুশ করতে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও দেশের স্বার্থে গত চার মাসে কঠোর কোনো কর্মসূচিতে যায়নি দলটি। বিবৃতিতে আরও বলা হয়, অভ্যুত্থানের ১৫ মাস পরও নির্বাচন কমিশনের কোনো সংস্কার হয়নি এবং কমিশন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। নেতাদের অভিযোগ, সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে বর্তমান নির্বাচন কমিশন সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করছে। এসবের প্রতিবাদে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনে মামলা, রিট ও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments