বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষাঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক স্থায়ীভাবে বহিষ্কারের পথে

ঢাবির আওয়ামীপন্থি ৪ শিক্ষক স্থায়ীভাবে বহিষ্কারের পথে

জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। অভিযুক্ত শিক্ষকদের এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান, সিন্ডিকেট সভায় অভিযোগের ভিত্তিতে চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং শোকজের জবাব পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষকদের মধ্যে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন এবং অধ্যাপক ড. মো. মশিউর রহমান। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে অবস্থান, আন্দোলন দমনে প্রশাসনকে সহযোগিতা এবং বিভিন্ন বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments