বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষাপরিবর্তিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ হলের নাম

পরিবর্তিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ হলের নাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয় সিনেট বরাবর সুপারিশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে সিন্ডিকেটের সর্বশেষ সভায়।ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিন্ডিকেটের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এই দুই হলের নাম পরিবর্তনের জন্য বিশ্ববিদ্যালয় সিনেটের কাছে সুপারিশ পাঠানো হবে। সিনেটের অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে হল দুটির নতুন নাম চূড়ান্ত করা হবে। নাম পরিবর্তনের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত এবং সম্ভাব্য নতুন নামগুলো সিনেট সভায় আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন সংক্রান্ত দাবি ও আলোচনা জোরালো হয়েছে। এর ধারাবাহিকতায় সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপন করা হয় এবং প্রাথমিকভাবে নাম পরিবর্তনের সুপারিশের সিদ্ধান্ত নেয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments