বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট, ১৫ লাখের বেশি ভোটার নিবন্ধিত

প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট, ১৫ লাখের বেশি ভোটার নিবন্ধিত

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো ইতোমধ্যেই শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ইসি সতর্ক করে জানিয়েছে, নিবন্ধিত ভোটারদের নামে পাঠানো ব্যালট-সংক্রান্ত খামের ওপর কেউ রাজনৈতিক প্রচার চালালে তা দণ্ডনীয় অপরাধ হবে। রোববার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালিম আহমাদ খান এ তথ্য জানান। ইসির এক বার্তায় বলা হয়েছে, পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনকারী ভোটাররা শুধুমাত্র নিজেরা ব্যালট সংগ্রহ করবেন এবং ব্যালটের গোপনীয়তা রক্ষার্থে অন্য কারও সাহায্য নেওয়া থেকে বিরত থাকবেন। ব্যালট খামের ওপর কোনো রাজনৈতিক লেখা বা প্রচার আইনত দণ্ডনীয়, এ ধরনের ক্ষেত্রে এনআইডি কার্ড ব্লক এবং অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।গত ২০ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয় এবং ৮ জানুয়ারি রাতে ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে ইসি। অনেক প্রবাসীর কাছে ইতোমধ্যেই পোস্টাল ব্যালট পৌঁছেছে। আগামী ২১ জানুয়ারি ইসি প্রতীক বরাদ্দ দেওয়ার পর প্রবাসীরা ব্যালট পূরণ করে রিটার্নিং অফিসারের ঠিকানায় পাঠাবেন। দেশের অভ্যন্তরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে সাত লাখ ৬১ হাজার ১৪১ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রতীক বরাদ্দের পর তাদের কাছে ব্যালট পাঠানো শুরু হবে। দেশের ভেতরে ব্যালট পাঠানো এবং তা ফেরত আসার পুরো প্রক্রিয়ায় প্রায় সাত দিন সময় লাগতে পারে। ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ ভোটার নিবন্ধন করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments