শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeশিক্ষাগুচ্ছ ভর্তি পরীক্ষায় এবার নওগাঁ বিশ্ববিদ্যালয়, সময়সীমা সম্প্রসারণ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবার নওগাঁ বিশ্ববিদ্যালয়, সময়সীমা সম্প্রসারণ

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় এবার যুক্ত হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। প্রথমবারের মতো দুটি বিভাগে গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেবে বিশ্ববিদ্যালয়টি। নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ায় আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সোমবার জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সচিব অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদনের প্রাথমিক সময়সীমা ৩০ ডিসেম্বর শেষ হয়েছে। সম্প্রতি নওগাঁ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পাওয়ায় এবং ১০ জানুয়ারি তারিখে বিশ্ববিদ্যালয়টি গুচ্ছ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়ায় এখন জিএসটি গুচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ২০টি। এমত অবস্থায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১২ জানুয়ারি দুপুর ১২টা হতে ১৬ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত উল্লেখিত শর্তে জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত www.gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রথম পর্যায় (৩০ ডিসেম্বর পর্যন্ত) এবং দ্বিতীয় পর্যায় (১২ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত) আবেদনকৃত শিক্ষার্থীরা জিএসটি গুচ্ছের অন্তর্ভুক্ত সকল ২০টি বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা অনুযায়ী ভর্তির জন্য বিবেচিত হবেন। তবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের পরীক্ষাকেন্দ্র থাকবে না এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনকারীরা পূর্ব নির্ধারিত কেন্দ্রসমূহের যে কোনো একটি প্রাপ্যতা সাপেক্ষে নির্বাচন করতে হবে। প্রথম পর্যায়ের কোন আবেদনকারীর এই পর্যায়ে পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের সুযোগ থাকবে না। জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের নাম (যে কোনো ক্রম অনুসারে নয়) হলো: ১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ১১. রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর ১৪. নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর এবং ২০. নওগাঁ বিশ্ববিদ্যালয়, নওগাঁ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments