বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়ছাত্রসংসদ নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত অগণতান্ত্রিক: সাদিক কায়েম

ছাত্রসংসদ নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত অগণতান্ত্রিক: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, নিরাপত্তার অজুহাতে নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক সিদ্ধান্ত, যা ছাত্ররা মেনে নেবে না। মঙ্গলবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ডাকসু প্রতিনিধিদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। ভিপি সাদিক বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন নির্ধারিত সময়ে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো মহল চাইছে না নির্বাচন হোক। তাই প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। তবে নিরাপত্তার অজুহাতে নির্বাচন বন্ধ করা অগণতান্ত্রিক সিদ্ধান্ত, যা ছাত্ররা মেনে নেবে না। তিনি বলেন, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। এছাড়া ছাত্ররা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের ক্যাম্পেইন করবে বলে জানান সাদিক কায়েম। তিনি আরও বলেন, যারা ‘না’ ভোটের ক্যাম্পেইন করছে, তারা আগের সেই ফ্যাসিবাদসহ সব ধরনের অপকর্মকে পুষে রাখতে চায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments