বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়গণভোটে অংশগ্রহণ বাড়াতে চলছেই ফটোকার্ড শেয়ার কর্মসূচি

গণভোটে অংশগ্রহণ বাড়াতে চলছেই ফটোকার্ড শেয়ার কর্মসূচি

গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে চলমান ফটোকার্ড শেয়ার অব্যাহত রয়েছে। ধারাবাহিক এই কার্যক্রমের লক্ষ্য গণভোট ঘিরে জনসচেতনতা বাড়ানো এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। শনিবার প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান। ফটোকার্ডে লেখা আছে— ‘গণভোট ২০২৬— দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন, “হ্যাঁ”-তে সিল দিন।’ প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে এই ফটোকার্ড শেয়ার শুরু হয়েছে এবং আগামীকাল রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত চলবে। এই কার্যক্রমের মূল লক্ষ্য গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরি করা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। এদিকে দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে অন্য উপদেষ্টারাও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে প্রচারণা চালাচ্ছেন। সরকারিভাবেও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক দলের নেতা ও প্রার্থীরাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের প্রচারণা করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments