শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeশিক্ষা২০ জানুয়ারি শাকসু নির্বাচন, ভোট হবে ৬ কেন্দ্রে

২০ জানুয়ারি শাকসু নির্বাচন, ভোট হবে ৬ কেন্দ্রে

আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি শিক্ষা ভবনসহ মোট ছয়টি কেন্দ্রের ১৭৮টি বুথে চলবে ভোটগ্রহণ। শাকসুর ওয়েবসাইটে এ-সংক্রান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছের সই করা তালিকা অনুযায়ী শিক্ষা ভবন-সি, শিক্ষা ভবন-ডি ও শিক্ষা ভবন-ই’তে একটি করে কেন্দ্র রয়েছে। এছাড়া নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে দুটি কেন্দ্র এবং সেন্টার অব এক্সিলেন্স ভবনে একটি কেন্দ্র করা হয়েছে। ছয়টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথ রয়েছে। এর মধ্যে ছেলেদের বিজয়-২৪ হলের ভোটাররা শিক্ষা ভবন-সি, শাহপরাণ হলের ভোটাররা শিক্ষা ভবন-ই এবং সৈয়দ মুজতবা আলী হলের ভোটাররা সেন্টার অব এক্সিলেন্স ভবনে ভোট দেবেন। মেয়েদের বেগম সিরাজুন্নেছা চৌধুরী হল ও ফাতিমা তুজ জাহরা হলের ভোটাররা নতুন সামাজিক বিজ্ঞান অনুষদের দুটি কেন্দ্রে এবং আয়েশা সিদ্দিকা হলের ভোটাররা শিক্ষা ভবন-ডি’তে ভোট দেবেন। প্রকাশিত তালিকা অনুযায়ী শাহপরাণ হলে ২,২১৬, সৈয়দ মুজতবা আলী হলে ১,৪২৫, বিজয়-২৪ হলে ২,১৭৫, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১,১৮১, ফাতিমা তুজ জাহরা হলে ৬৮৭ এবং আয়েশা সিদ্দিকা হলে ১,৩৪৬সহ শাকসুতে মোট ৯,০৩০ জন ভোটার রয়েছেন। এ বিষয়ে শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ আমার দেশকে বলেন, ওয়েবসাইটে প্রকাশিত ছয়টি কেন্দ্রেই ভোটগ্রহণ চলবে, নতুন করে কোনো কেন্দ্র বাড়ানো হবে না। মেয়েদের একটি হলের ভোটার সংখ্যা কম হওয়ায় নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে দুটি কেন্দ্র রাখা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments