বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়হাদি হত্যার বিচার বিলম্বে ক্ষুব্ধ সমর্থকরা, মঞ্চে তোপের মুখে আসিফ নজরুল

হাদি হত্যার বিচার বিলম্বে ক্ষুব্ধ সমর্থকরা, মঞ্চে তোপের মুখে আসিফ নজরুল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে এবার তোপের মুখে পড়লেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। হত্যার বিচারে বিলম্বের অভিযোগে তার কাছে জবাবদিহি চান শহীদ হাদির সমর্থকরা। সোমবার গাইবান্ধায় এক অনুষ্ঠানের মঞ্চে এ ঘটনা ঘটে। চিৎকার-চেঁচামেচির একপর্যায়ে আসিফ নজরুল ডায়াসে থাকা মাইক্রোফোনের সামনে থেকে সরে যেতে যেতে বলেন, ‘এভাবে তো কথা বলা যাবে না।’ ভোটারদের আস্থা বৃদ্ধি, অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত ও গণভোট নিয়ে ভোটারদের সচেতনতা শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হন। তিনি তাদের শান্ত করতে চেয়ে মঞ্চের সামনে পোস্টার হাতে থাকা দু’জনকে পরে তার সঙ্গে কথা বলতে আহ্বান জানান। ডায়াসে থাকা মাইক্রোফোনে তিনি বলেন, আপনাদের অনেক প্রশ্ন আছে—চার্জশিট কেন হলো না, বিচার কেন হচ্ছে না। আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত। আপনারা দুই ভাই আমার সঙ্গে আসুন, আমি সব ব্যাখ্যা দেব। এরপরও উপস্থিতরা হাদির বিচার অগ্রগতি জানতে চেয়ে চিৎকার করতে থাকেন। তখন তিনি বলেন, বিচার শুরু হয় চার্জশিটের পর। চার্জশিট করার দায়িত্ব পুলিশের। যেদিন চার্জশিট গৃহীত হবে, এরপর আর কালক্ষেপণ হবে না, প্রতিদিন কোর্ট বসবে। শেষে তিনি আশ্বস্ত করেন, পুলিশের বিষয় দেখার যে মন্ত্রণালয়, সেখানে আপনাদের কনসার্ন তিনি পৌঁছে দেবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments