ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বছর ইউনিটটিতে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ৭ হাজার ৭১২ জন শিক্ষার্থী আবেদন করেন এবং পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩ হাজার ৬১১ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৫৫৩ জন। মানবিক শাখা থেকে ৪ হাজার ১০৯ জন, বিজ্ঞান শাখা থেকে ২ হাজার ৯৮১ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৪৬৩ জন উত্তীর্ণ হয়েছেন। পাঁচজন শিক্ষার্থীর ফল বাতিল করা হয়েছে এবং মোট পাশের হার ছিল ৭ দশমিক ২৯ শতাংশ। ভর্তি পরীক্ষায় মানবিক শাখায় মো. শাহরিয়ার শিমুল, বিজ্ঞান শাখায় রিফাত আল রাফি এবং ব্যবসায় শিক্ষা শাখায় মো. আবির আহমেদ রোহান প্রথম স্থান অর্জন করেন। উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকাল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টা পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন। বিভিন্ন কোটায় আবেদনকারীরা ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীরা ফি প্রদান সাপেক্ষে ২১ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবেন। পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে এবং গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU ALS লিখে ১৬৩২১ নম্বরে পাঠিয়েও ফল জানা যাবে।



