বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeরাজনীতি২৩৮ আসনে গণভোট প্রচারে এনসিপির নতুন ঘোষণা

২৩৮ আসনে গণভোট প্রচারে এনসিপির নতুন ঘোষণা

জাতীয় নির্বাচনের দিন সংস্কার প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে ২৩৮টি আসনে দলীয় প্রচারপ্রার্থী ঘোষণা করেছে এনসিপি। শুক্রবার রাতে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, জেলা–উপজেলায় গিয়ে শাপলা কলির পাশাপাশি ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীদের পক্ষে এবং গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণায় অংশ নেবেন তারা। এই প্রচারপ্রার্থীরা নির্বাচনে অংশ না নিলেও মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণভোটের বিষয়ে বক্তব্য দেবেন। এ সময় তিনি এনসিপির ১২ দিনব্যাপী নির্বাচনি পদযাত্রার ঘোষণাও দেন। সংবাদ সম্মেলনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আসনে দলটির প্রচারপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়। দলটির নেতারা জানান, সংস্কার প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতেই এই ২৩৮ আসনে প্রচার কার্যক্রম জোরদার করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments