বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়চোর ধরে উল্টো মামলার শিকার এলাকাবাসী: ভোলায় ভুক্তভোগীদের মানববন্ধন

চোর ধরে উল্টো মামলার শিকার এলাকাবাসী: ভোলায় ভুক্তভোগীদের মানববন্ধন

চোরকে হাতেনাতে ধরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার পর উল্টো মামলার মুখে পড়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাতবাড়িয়া গ্রামের বাসিন্দারা। অভিযুক্ত চোরের স্ত্রীর করা মামলায় এখন গ্রেপ্তারের আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসী। এই হয়রানিমূলক মামলা থেকে বাঁচতে আজ বুধবার (২৮ জানুয়ারি) সাতবাড়িয়া রাস্তার মোড়ে মানববন্ধন করেছেন গ্রামের অর্ধশতাধিক নারী-পুরুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় গত কয়েক মাস ধরে গ্রামবাসী রাত জেগে পাহারা দিচ্ছিলেন। গত ২২ জানুয়ারি রাত ২টার দিকে স্থানীয়ভাবে ‘সিরাজ বাহিনীর লিডার’ হিসেবে পরিচিত চিহ্নিত চোর সিরাজ (৪৫) জনৈক ব্যক্তির ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়েন। বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে গাছের সঙ্গে বেঁধে পিটুনি দেন। পরে ‘আর চুরি করবেন না’ মর্মে স্ট্যাম্পে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিপত্তি ঘটে এরপর। সিরাজ ছাড়া পাওয়ার পর তার স্ত্রী বিবি মরিয়ম বাদী হয়ে গ্রামবাসীর বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সিরাজ এলাকার চিহ্নিত চোর। সে এর আগেও তিন-চারবার মুচলেকা দিয়েছে, কিন্তু স্বভাব বদলায়নি। এখন তাকে ধরতে গেলে উল্টো মামলার হুমকি দেয়। আমরা চোরের জ্বালায় রাতে ঘুমাতে পারি না, আর এখন পুলিশের ভয়ে বাড়িতে থাকতে পারছি না।”

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান জানান, বিষয়টি তারা অবগত আছেন। অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments