বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিবিএনপিসিরাজগঞ্জে ধানের খেতে নেমে চারা রোপণ করলেন বিএনপি প্রার্থী আলীম

সিরাজগঞ্জে ধানের খেতে নেমে চারা রোপণ করলেন বিএনপি প্রার্থী আলীম

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ | ২৮ জানুয়ারি, ২০২৬

নির্বাচনী প্রচারের প্রথাগত মঞ্চ ছেড়ে কয়েক মিনিটের জন্য কৃষক হয়ে উঠলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলীম। আজ বুধবার দুপুরে বেলকুচির খামার উল্লাপাড়া এলাকায় প্রচার চালানোর সময় হঠাৎ এক কৃষকের সঙ্গে খেতে নেমে ধানের চারা রোপণ শুরু করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টার দিকে খামার উল্লাপাড়া এলাকায় গণসংযোগ করছিলেন আলীম। তখন মাঠের কাদামাটিতে দাঁড়িয়ে একা চারা রোপণ করছিলেন কৃষক নুর নবী। তা দেখে জুতা খুলে কাদায় নেমে পড়েন বিএনপি প্রার্থী। নুর নবীর পাশে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে ধানের চারা রোপণ করতে থাকেন তিনি। একজন হাইপ্রোফাইল প্রার্থীকে এভাবে কাছে পেয়ে অবাক হন নুর নবীসহ স্থানীয় বাসিন্দারা।

চাষি নুর নবী বলেন, ‘জীবনে অনেক নির্বাচন দেখেছি, কিন্তু কোনো ভোটপ্রার্থীকে এভাবে খেতে নেমে চারা রোপণ করতে দেখিনি। নেতারা যদি এভাবে পাশে থাকেন, তবে আমাদের কষ্ট সার্থক হবে।’

ধান রোপণ শেষে আমিরুল ইসলাম খাঁন আলীম বলেন, ‘মাঠে না নামলে কৃষকের প্রকৃত কষ্ট বোঝা সম্ভব নয়। এই অঞ্চলের কৃষকরা যেন ফসলের ন্যায্যমূল্য পান এবং সার-সেচ ব্যবস্থাপনায় কোনো ভোগান্তি না হয়, সেটিই আমার মূল লক্ষ্য। এছাড়া খামার উল্লাপাড়ার করতোয়া নদীর ওপর একটি সেতু নির্মাণ এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। জয়ী হলে আমি সাধারণ মানুষের এই মৌলিক প্রয়োজনগুলোকে অগ্রাধিকার দেব।’

স্থানীয় বাসিন্দাদের মতে, প্রার্থীর এমন আচরণ সাধারণ মানুষের সঙ্গে তাঁর দূরত্ব ঘুচিয়ে দিয়েছে। ধান রোপণ শেষে স্থানীয় বাজারে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ চালিয়ে যান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments