শুক্রবার, মার্চ ২০, ২০২৬
spot_img
Homeখেলাধুলাওয়ানডে ফরম্যাটে ১৮ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে বিসিএল

ওয়ানডে ফরম্যাটে ১৮ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে বিসিএল

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ দল। ফলে আপাতত ম্যাচ প্রস্তুতির সুযোগ নেই। সেই ঘাটতি পোষাতে বিসিএল শুরুর তোড়জোড় শুরু করেছে বিসিবি। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের বিসিএল। মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে ওয়ানডে ফরম্যাট দিয়ে শুরু হবে বিসিএলের এবারের আসর। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘আপাতত বিসিএলের পরিকল্পনা সাজানো হচ্ছে জাতীয় দলের ব্যস্ততার বিষয়টি মাথায় রেখে। এখন পর্যন্ত পরিকল্পনা ওয়ানডে ফরম্যাট দিয়ে বিসিএল শুরু করার।’ আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই বিসিএলের জন্য ভেন্যু হিসেবে রাজশাহী ও বগুড়াকে চূড়ান্ত করেছে বিসিবি। মূলত জাতীয় দলের ক্রিকেটারদের সেরা প্রস্তুতির কথা মাথায় রেখে এই দুই ভেন্যুকে চূড়ান্ত করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। এছাড়া বিকল্প ভেন্যু হিসেবে সিলেট ও মিরপুরকেও চিন্তা করা হচ্ছে বলে জানানো হয়। ওয়ানডে সংস্করণে বিসিএল শেষে মাঠে গড়াবে চারদিনের ফরম্যাটের খেলা। লম্বা সংস্করণের এ টুর্নামেন্ট কবে থেকে শুরু হবে, সেটা এখনো চূড়ান্ত করেনি বিসিবি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments