বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
spot_img
Homeজাতীয়একুশে পদক ২০২৬: ১০ কৃতীজনের চূড়ান্ত তালিকা প্রকাশ

একুশে পদক ২০২৬: ১০ কৃতীজনের চূড়ান্ত তালিকা প্রকাশ

ববিতাসহ ১০ জন এ বছরের একুশে পদক পাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি জানান, চলচ্চিত্রে অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, চারুকলায় প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যস এবং নৃত্যে অর্থী আহমেদ একুশে পদক পাচ্ছেন। এর আগে গত বছরের জুলাইয়ের শেষ দিকে একুশে পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান করে সরকার এবং একই বছরের ৩০ অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দিতে বলা হয়। গত বছরের ২৯ জুলাই তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে জানানো হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা, সব মন্ত্রণালয় ও বিভাগ, পাবলিক বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক এবং একুশে ও স্বাধীনতা পদকে ভূষিত ব্যক্তিদের কাছ থেকে মনোনয়ন প্রস্তাব পাঠাতে অনুরোধ জানানো হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments