বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
spot_img
Homeজাতীয়ভোটের আগেই জেনে নিন আপনার ভোটকেন্দ্র, ভোটার স্লিপ ও সিরিয়াল নম্বর

ভোটের আগেই জেনে নিন আপনার ভোটকেন্দ্র, ভোটার স্লিপ ও সিরিয়াল নম্বর

রাত পোহালেই ভোট। শেষ মুহূর্তে অনেক ভোটার জানতে চাইছেন—ভোট কেন্দ্র কোথায়, ভোটার সিরিয়াল নম্বর কত এবং ভোটার স্লিপ কীভাবে পাওয়া যাবে। নির্বাচন কমিশন জানিয়েছে, চারটি উপায়ে এসব তথ্য জানা যাবে। ভোটাররা নির্বাচন কমিশনের ওয়েবসাইট, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ, মোবাইল এসএমএস এবং হটলাইন নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য পেতে পারবেন। যেকোনো ভোটার হটলাইন নম্বর ১০৫-এ ফোন করে নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন। ১০৫-এ ফোন করে অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এরপর ভোটারের জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিলে ভোটার নম্বর যেমন জানা যাবে, তেমনি ভোটকেন্দ্রের নামও জানা যাবে। এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিয়ে ভোটকেন্দ্র, ভোটার সিরিয়াল নম্বর ও ভোটার স্লিপ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। ভোটার স্লিপ হলো এমন একটি কাগজ, যেখানে ভোটারের নামের পাশাপাশি ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের নাম লেখা থাকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments