দ্বিতীয় দিনের মতো কার্যালয়ে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে তিনি প্রথমে এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে পৃথক বৈঠক করেন। পরে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। বেলা সাড়ে ১১টায় ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। দুপুরে আবারও একটি আন্তঃমন্ত্রণালয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। ওই সভায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনর্খনন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।



