বুধবার, মার্চ ২৫, ২০২৬
spot_img
Homeসর্বশেষদৌলতদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা: বাসে দুইজনের মৃত্যু, নিখোঁজ ৪৫

দৌলতদিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা: বাসে দুইজনের মৃত্যু, নিখোঁজ ৪৫

দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং ৪৫ জন নিখোঁজ রয়েছেন। রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ হামজা পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার কাজে অংশ নিচ্ছে। এখন পর্যন্ত দুইজন নারীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। দুর্ঘটনার পর কয়েকজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও অধিকাংশ যাত্রী নিখোঁজ রয়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ করে পদ্মা নদীতে পড়ে গেলে কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে বেশিরভাগ যাত্রীর সন্ধান মেলেনি। উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম জানান, এখন পর্যন্ত দুইজন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments