রবিবার, মার্চ ২৯, ২০২৬
spot_img
Homeসারাদেশকালীগঞ্জ ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃ*ত্যু

কালীগঞ্জ ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃ*ত্যু

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদিঘি গুচ্ছগ্রাম এলাকায় ট্রেনে কাটা পড়ে প্রায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ওই বৃদ্ধা রেললাইনের পাশ দিয়ে চলাচল করছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগামী একটি ট্রেন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।

পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এখন পর্যন্ত নিহত বৃদ্ধার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা ধারণা করছেন, তিনি পাশের কোনো গ্রামের বাসিন্দা হতে পারেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments