রবিবার, মার্চ ২৯, ২০২৬
spot_img
Homeসারাদেশবগুড়ার গাবতলীতে বৃদ্ধকে হত্যা

বগুড়ার গাবতলীতে বৃদ্ধকে হত্যা

গাবতলী (বগুড়া)প্রতিনিধিঃ

‎বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল লতিফ আকন্দ (৬৫) এক বৃদ্ধকে হত্যার পর বিবস্ত্র করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
‎রোববার (২৯ মার্চ) বেলা ১১ টায় গাবতলী মডেল থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
‎নিহত আব্দুল লতিফ আকন্দ (৬৫) , উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া‌ গ্রামের মৃতঃ মোবারক আকন্দ ছেলে বলে স্থানীয় লোকজন নিশ্চিত করেছেন।

‎জানাগেছে, প্রতিদিনের ন্যায় আব্দুল লতিফ আকন্দ শালমারা মাঠের মধ্যে ইরি-বোরো জমিতে
‎ তার নিজস্ব মেশিন দিয়ে পানি সেচ দিতো ও রাতে একাই সে মেশিন ঘড়ে থাকতো।
‎রোববার সকালে কয়েকজন কৃষক জমি পরিচর্চা ও সার ছিটাতে গিয়ে সেচ মেশিন ঘড়ের পাশে আব্দুল লতিফ আকন্দের লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। আশপাশের লোকজন ও তার পরিবারের সদস্যরা ছুটে এসে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
‎পূর্ব শত্রুতার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে তার পরিবার দাবি করেছে।
‎ঘটনার স্থানে উপস্থিত গাবতলী মডেল থানার ওসি (তদন্ত) আবু মুসা বলেন, আব্দুল লতিফ আকন্দ নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, মেশিন ঘড়ের টিনের বেড়া ভাঙ্গা ও ঘড়ে রক্ত পড়ে ছিল।

‎ওসি রাকিব হাসান বলেন, আব্দুল লতিফ আকন্দ (৬৫) এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে, তাকে দুর্বৃত্তরা মেশিন ঘড়ে হত্যা করে লাশ বাহিরে ফেলে রেখে গেছে। হত্যার কারণ উদঘাটন, হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments