শুক্রবার, মে ৮, ২০২৬
spot_img
Homeসারাদেশগাবতলীতে সংরক্ষিত আসনের এমপি রনিকে গন সংবর্ধনা

গাবতলীতে সংরক্ষিত আসনের এমপি রনিকে গন সংবর্ধনা

বগুড়া প্রতিনিধি :

বগুড়া-জয়পুরহাট এলাকার সংরক্ষিত নারী আসনে সুরাইয়া জেরিন রনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর উদ্যোগে তাকে গন সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ৩মে সংসদে শপথ নিয়ে গত ৭মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় নিজ জন্মভূমি গাবতলীর বাইগুনী গ্রামবাসীর ভালোবাসায় সংবর্ধিত হয়েছে। বেলা ৪টায় তাকে বগুড়া বনানী মোড় থেকে অর্ধশত মোটরসাইকেল কার ও মাইক্রোবাস গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিশাল শোডাউন করে নিজ বাড়ীতে আসেন। বাড়ীতে এসে প্রথমে তার মা মুরহুমা মনোয়ারা বেগমের কবর জিয়ারত করেন। এসময় তার বাবা ভাইবোনসহ আত্বীয়-স্বজনেরা কান্নায় আবেগঘন মুহূর্ত সৃষ্টি করেন। এরপর বাইগনী বালিকা বিদ্যালয় মাঠে লিজেন্ড অফ বাইগুনি ইয়াং স্টার আদর্শ ক্লাবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান তার পিতা নাফিজুর রহমান ফটুর সভাপতিত্বে অনুষ্ঠত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-জয়পুরহাট এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি। আরও বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লিমন। অনুষ্ঠান পরিচালনা করেন জামিল প্রমুখ। এসময় এলাকার শতশত নারী-পুরুষ এমপি সুরাইয়া জেরিন রনিকে ফুল দিয়ে গন সংবর্ধনা জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments