শনিবার, মে ৯, ২০২৬
spot_img
Homeসারাদেশপানির নিচে ৩ হাজার মণ ধান: ফুলপুরে চাকোয়া বিলের কৃষকদের কান্না

পানির নিচে ৩ হাজার মণ ধান: ফুলপুরে চাকোয়া বিলের কৃষকদের কান্না

দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর উপজেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৪ নং সিংহেশ্বর ইউনিয়নের বড়পুটিয়া গ্রামের কৃষকদের চোখে এখন শুধুই জল। গত কয়েকদিনের অকাল বৃষ্টিতে তলিয়ে গেছে ওই এলাকার বিশাল চাকোয়া বিল। এতে বিলের প্রায় তিন হাজার মণ বোরো ধান পানির নিচে চলে গেছে। ফসল হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় শত শত কৃষক।

​​স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, বোরো ধানের ফলন এবার বেশ ভালো হয়েছিল। কয়েকদিন পরেই ধান কেটে ঘরে তোলার কথা ছিল। কিন্তু আকস্মিক বৃষ্টি আর বিলে পানি জমে যাওয়ায় বুক সমান পানির নিচে তলিয়ে গেছে সোনালী ফসল। অনেক কৃষক কোমর সমান পানিতে নেমে আধা-পাকা ধান কাটার চেষ্টা করছেন, তবে তার বেশির ভাগই নষ্ট হয়ে যাওয়ার পথে।

​ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, চাকোয়া বিলের পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রতি বছরই তাদের এভাবে ফসলের লোকসান গুনতে হয়।
​বড়পুটিয়া গ্রামের এক কৃষক আক্ষেপ করে বলেন,
​”আমাদের সারা বছরের খোরাক এই বিলে। ঋণ করে চাষাবাদ করেছি, এখন সব পানির নিচে। আমরা আর কতকাল এভাবে চোখের জল ফেলব? আমরা এই ভোগান্তির একটা স্থায়ী সমাধান চাই।”

​ক্ষতিগ্রস্ত কৃষকরা এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বিলের পানি নিষ্কাশনের জন্য একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা বা খাল খননের জন্য উপজেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করছেন।

​কৃষকদের মতে, সময়মতো ব্যবস্থা না নিলে আগামীতে এই বিলের চাষাবাদ পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, যা স্থানীয় খাদ্য নিরাপত্তায় বড় প্রভাব ফেলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments