সোমবার, মে ১১, ২০২৬
spot_img
Homeশিক্ষাঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ

ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ১১ মে, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পর এবার দায়িত্ব ছাড়লেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। আজ সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লিখেছেন, ‘I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.’

পোস্টে তিনি জানান, সাত বছরের শিক্ষকতা জীবনে তাঁর প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের আহ্বানে দেশ ও বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। একজন তরুণ শিক্ষক হিসেবে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়াকে তিনি বড় সম্মান হিসেবে দেখছেন।

সাবেক প্রক্টরের প্রশংসা করে তিনি লেখেন, “গত দুই বছরে সাইফুদ্দীন স্যারের কাছ থেকে শিখেছি কীভাবে একজন প্রক্টর অতিমানবীয় ধৈর্য ধারণ করে উত্তপ্ত পরিস্থিতি মোকাবিলা করেন। তাঁর নেতৃত্বের গুণাবলি আমাকে শিখিয়েছে কীভাবে হাসিমুখে কঠিন পরিস্থিতি সামাল দিতে হয়।”

জুলাই আন্দোলন ও পরবর্তী সময়ের চ্যালেঞ্জিং পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টরিয়াল টিম এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি। এই টিমের সাথে কাজ করা আমার জন্য এক অভাবনীয় অভিজ্ঞতা ছিল।”

বিদায়বেলায় তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ও তাঁর টিমের সাফল্য কামনা করেন। শেহরীন আমিন ভূঁইয়া বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান (Criminology) বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য, গতকাল রবিবার (১০ মে) ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। এরপরই আজ পদত্যাগ করলেন সহকারী প্রক্টর মোনামি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments