বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeসারাদেশবগুড়ার গাবতলীতে জমিজমা বিরোধের জের ধরে মারপিট বসতবাড়ীতে তালা : থানায় অভিযোগ

বগুড়ার গাবতলীতে জমিজমা বিরোধের জের ধরে মারপিট বসতবাড়ীতে তালা : থানায় অভিযোগ

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার গাবতলীতে জমিজমা বিরোধের জের ধরে মারপিট ও বসতবাড়ীতে তালা লাগিয়ে দেয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের কুড়িপাড়া নজরারপাড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার সুখানপুকুর ইউনিয়নের কুড়িপাড়া নজরারপাড়া গ্রামের হামজাল প্রবাসে থাকার কারনে তার স্ত্রী রিনা বেগম ও স্ত্রীর ভাই আব্দুল মতিনকে সাথে নিয়ে নিজ দখলীয় জমিতে ১২ মে বিকালে প্রাচীর নির্মান করলে প্রতিপক্ষরা জমি অংশ দাবী করে বাধা দেয়। উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডার সৃষ্টি হয় এক পর্যায়ে আব্দুল মতিন ও রিনা বেগমকে মারপিট হরে আহত করে পকেটে থাকা ১২ হাজার ও ঘরে থাকা ৪ লক্ষ টাকা বাহির করে নিয়ে বাড়ীতে তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় রিনা বেগম বাদী হয়ে একই গ্রামের দুলো মেম্বারের ছেলে মোস্তাসহ ৪ জনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে মোস্তা জানায় প্রতিপক্ষরা জমি মাপযোগ না করেই প্রচির নির্মান শুরু করে তাদের নিষেধ করলে বাগবিতন্ডার সৃষ্টি হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments