বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
spot_img
Homeসারাদেশফুলপুরের নতুন ইউএনও-কে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির ফুলেল শুভেচ্ছা

ফুলপুরের নতুন ইউএনও-কে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির ফুলেল শুভেচ্ছা

দিল মোহাম্মদ চঞ্চল,​ফুলপুর উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, ফুলপুর উপজেলা শাখা।

​সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও সফল কর্মজীবন কামনা করেন।

​এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফুলপুর উপজেলা শাখার সভাপতি মো. ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সহ-সভাপতি কামরুল ইসলাম বিপ্লবী ও আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস, দপ্তর সম্পাদক জাহিদ হাসান শান্ত এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দিল মোহাম্মদ চঞ্চলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিক নেতৃবৃন্দ উপজেলার সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষায় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। তাঁরা স্থানীয় বিভিন্ন জনসেবামূলক কাজে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

​নবনিযুক্ত ইউএনও সাংবাদিকদের এই আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ফুলপুর উপজেলার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনসেবার মান উন্নয়নে তিনি বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা ও বস্তুনিষ্ঠ সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

​অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনও-র সফলতা কামনা করেন এবং ফুলপুর উপজেলার অগ্রযাত্রায় প্রশাসনের প্রতিটি পদক্ষেপে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments