বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষাবাকৃবি শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে বিক্ষোভ

বাকৃবি শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হল ছাড়ার প্রোক্টরিয়াল নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সোমবার সকাল ৯টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কামাল রঞ্জিত মার্কেটে সমবেত হন। তারা বহিরাগতদের হামলার ঘটনায় ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

গত রোববার, কম্বাইন্ড (বি.এসসি ইন ভেটেরিনারি ও এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলায় অন্তত ১০ জন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে। পরে সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।

শিক্ষার্থীরা এই নির্দেশ প্রত্যাখ্যান করে চার দফা দাবি উত্থাপন করেছেন—
১. একক ডিগ্রি চালু রাখা।
২. বহিরাগতদের হামলার জন্য সম্পূর্ণ প্রক্টোরিয়াল বডির পদত্যাগ।
৩. ক্যাম্পাসে অগ্নিসংযোগ ও দেশীয় অস্ত্র ব্যবহারসহ হামলার ঘটনায় উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা।
৪. ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ ও সংশ্লিষ্ট শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি।

পশুপালন অনুষদের শিক্ষার্থী হিমেল বলেন, “হল কারো বাবার সম্পত্তি নয়। জীবন যাবে, তবুও হল ছাড়বো না।” অন্য শিক্ষার্থী আহাদ যোগ করেন, “আমাদের যৌক্তিক আন্দোলনের পথে প্রশাসন বাধা দিচ্ছে। যতক্ষণ না দাবি মানা হচ্ছে, আমরা হল ছাড়ব না।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments