মুহাম্মদ রায়হান আলী সভাপতি পুননির্বাচিত ও জাকারিয়া হোসাইন জাকির সেক্রেটারি জেনারেল মনোনীত
গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসেবে পুননির্বাচিত হন মুহাম্মদ রায়হান আলী এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হন জাকারিয়া হোসাইন জাকির।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান ও সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ছিলেন অধ্যাপক মো. আবদুল জলিল ও প্রকৌশলী আবদুল হাফিজ খসরু। আগের দিন (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনলাইন ভোটগ্রহণ শেষে রাজধানীর একটি মিলনায়তনে ৬ সেপ্টেম্বর দুপুর ৩:৩০ টায় ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
সদস্য সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য জিয়াউল হক শামীম, নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক শাহিদুল ইসলাম ইউনুস, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
এ ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা রুহুল আমিন সাদী, অধ্যাপক আবদুল জলীল, প্রভাষক আবদুল করিম, এডভোকেট শায়খুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা সোহাইল আহমদ, মাওলানা আজিজুল হক, মাওলানা মনসুরুল আলম মনসুর, মাওলানা বিলাল আহমদ চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সাবেক দায়িত্বশীলরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন, সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহসিন উদ্দিন মাহমুদ, সাবেক প্রশিক্ষণ সম্পাদক কেএম জুলহাস, সাবেক অফিস সম্পাদক মাওলানা ইকবাল হোসেন কায়সর, বর্তমান বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাইল খন্দকার, ছাত্রকল্যাণ সম্পাদক আহসান আহমাদ খান, অফিস সম্পাদক নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা, পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান রাসেলসহ কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্যরা।



