বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিজামায়াতআমীরে জামায়াতের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক

আমীরে জামায়াতের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত আমীরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এরপর তারা বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।

রাশিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশে রাশিয়ার বিনিয়োগ আরও বাড়বে। এসময় তিনি মস্কোতে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে ডা. শফিকুর রহমানকে আমন্ত্রণ জানান, যা তিনি গ্রহণ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার আমীর ডা. এসএম খালিদুজ্জামান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments