১১ সেপ্টেম্বর ২০২৫
বরিশালের মুলাদী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিবিরের মুলাদী থানা সভাপতি মো. হামিমসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবিরের দাবি, নবীনবরণ অনুষ্ঠানের অনুমতি নিতে কলেজে গেলে ছাত্রদলের কর্মীরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়, মুলাদী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মহিউদ্দিন ঢালী, সাধারণ সম্পাদক মো. বেল্লাল সরদার ও পৌর যুবদল সভাপতি মো. রফিক ঢালির নেতৃত্বে অর্ধশতাধিক সশস্ত্র কর্মী এ হামলায় অংশ নেয়।
ঘটনার পর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।



