বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়ইসলামী ব্যাংক কর্মকর্তাদের চাকরিচ্যুতি ও ওএসডির প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক কর্মকর্তাদের চাকরিচ্যুতি ও ওএসডির প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি ও ওএসডি করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী কর্মীরা।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ওয়াই জংশন এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এর আগে রিভারভিউ কমিউনিটি সেন্টার থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে মহাসড়কে বসে পড়েন। এতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক এবং পিএবি সড়কের যান চলাচল প্রায় ২০ মিনিট বন্ধ থাকে। পরে কর্ণফুলী থানা–পুলিশের অনুরোধে তাঁরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত ২৭ সেপ্টেম্বর চট্টগ্রামের সাড়ে পাঁচ হাজার কর্মকর্তার চাকরিচ্যুতির অংশ হিসেবে প্রহসনমূলক দক্ষতা মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। সে পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামায় গতকাল সোমবার ২০০ কর্মকর্তাকে চাকরিচ্যুত এবং ৪ হাজার ৯৫৩ জনকে ওএসডি করা হয়।

তাঁদের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্তৃপক্ষ ওই পরীক্ষা নেয় এবং পরবর্তীতে অন্যায়ভাবে শাস্তিমূলক পদক্ষেপ নেয়। বিক্ষোভকারীরা বলেন, ‘এই জুলাই বিপ্লব তো চাকরি দেওয়ার কথা ছিল, চাকরি কেড়ে নেওয়ার কথা ছিল না।’

আন্দোলনকারীরা ছয় দফা দাবি উত্থাপন করেন এবং হুঁশিয়ারি দেন, পূজার ছুটির মধ্যে দাবি মানা না হলে আগামী রোববার থেকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments