শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeরাজনীতিবিএনপিধর্ম ব্যবসায়ী একটি দল নির্বাচন বানচালের অপচেষ্টায় বিভ্রান্তি ছড়াচ্ছে: মির্জা আব্বাস

ধর্ম ব্যবসায়ী একটি দল নির্বাচন বানচালের অপচেষ্টায় বিভ্রান্তি ছড়াচ্ছে: মির্জা আব্বাস

ধর্ম ব্যবসায়ী একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বসহ (পিআর) কিছু অযৌক্তিক দাবি তুলে নির্বাচন বানচালের হুমকি দিয়ে একটি ধর্ম ব্যবসায়ী দল বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, একদিকে বিভ্রান্তি সৃষ্টি করছে আবার অন্যদিকে নির্বাচনী কর্মকাণ্ডও চালিয়ে যাচ্ছে। এ দলটি সবসময় জাতিকে অন্ধকারে রাখতে চায়— মুখে এক কথা বলে, কিন্তু বাস্তবে তার উল্টো কাজ করে।

শুক্রবার (৩ অক্টোবর) খিলগাঁও বাগিচা ও শাহজাহানপুর এলাকায় গণসংযোগ এবং নিজ বাসভবনে উঠোন বৈঠকে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন,
“কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ। বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে একটি দল দেশের প্রশাসন, স্কুল-কলেজ, সামাজিক প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা সবকিছু দখল করেছে। কিন্তু কেউ সাহস করে লিখে না।”

তিনি আরও দাবি করেন, লেবাসধারী এই দলটি প্রকাশ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিলেও ভেতরে ভেতরে ক্ষমতাসীনদের সঙ্গে আঁতাত করছে। “কয়েকদিন আগেও জামায়াত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তুলেছিল, আর এখন বলছে সব আওয়ামী লীগ খারাপ নয়— ভূতের মুখে রাম রাম,” মন্তব্য করেন আব্বাস।

দিনব্যাপী এ গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় সদস্য মির্জা খোকন, হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, যুবদল নেতা খন্দকার এনামুল হক এনাম, সাবেক সহ-সভাপতি ইউসুফ বিন জলিল কালু, সাবেক কমিশনার সাজ্জাদ জহির, আরিফুর রহমান আরিফ এবং ফজলে রূবায়েত পাপ্পু

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments