পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার (এইচআইটি) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খাত্তাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সাক্ষাতের শুরুতে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন। এরপর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সম্ভাব্য সহযোগিতা, প্রযুক্তি বিনিময় এবং পারস্পরিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।



