শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
spot_img
Homeসারাদেশমেয়াদোত্তীর্ণ খেজুর-ডাল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ খেজুর-ডাল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

মেয়াদোত্তীর্ণ খেজুর-ডাল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা: চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতভাই পুকুর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে একটি গুদাম থেকে মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল জব্দ করা হয়েছে। সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কয়েকটি গুদাম তদারকি করা হয়। এ সময় মেসার্স আল মদীনা ট্রেডার্সের গুদামে মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার প্রমাণ মেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৪৫ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক শফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ৫০০ কেজি খেজুর ও ৩৭৫ কেজি ডাল ধ্বংস করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মনজুরুল আলম মালিক লার্জ, সদস্য সচিব সুমন পারভেজ, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments